পোরশায় পাশের হার ৯০.৩৭%, জিপিএ-৫ পেয়েছে ১০০ জন

প্রকাশিত: মে ১২, ২০২৪; সময়: ৩:০১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : রোববার প্রকাশিত এসএসসি ফলাফলে নওগাঁর পোরশায় চার মাধ্যমিক পর্যায়ে পাশের হার ৯০.৩৭%। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায় স্বাক্ষরিত এক ফলাফলপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্যপত্র মোতাবেক, এবারে এসএসসি পরীক্ষায় এ উপজেলায় ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে ৬৭৬ জন পরীক্ষার্থী পাশ করেন।

এছাড়াও ২৭ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন পাশ করেন। এতে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার- ৫৫.২৫%।

অপরদিকে তিনটি ভোকেশনাল উচ্চ বিদ্যালয় অংশগ্রহণকারী ৬০ জনের মধ্যে পাশ করেছেন ৫৭ জন। পাশের হার ৯৫.০০% বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন