গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: মে ৩১, ২০২৪; সময়: ৬:২৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩নং খুবজীপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৬৬০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় খুবজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই বাজেট পেশ করেন ইউপি সচিব ইসমাইল হোসেন। বাজেটপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন)।

বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, আজীজল হক ব্যাপারী, কারুজ্জামান, ২নং ওয়ার্ড ইউপি সদস্য হাসান আলী, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মন্নাফ আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সামসুল হক ও ১,২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ জোসনা বেগম।

উল্লেখ্য, বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৬৬০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৬৬০ টাকা।

অনুষ্ঠানে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন