আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা

প্রকাশিত: জুলাই ৭, ২০২৪; সময়: ৩:১৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রথযাত্রাটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি ভবানীপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে জমিদার বাড়ি এসে পৌছে। পরে নগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে এ রথ যাত্রাটি অবস্থান করেন।

রথযাত্রা উপলক্ষে রবিবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজো অর্চনা পালন করেন। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি অনুপ কুমার দত্ত বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্প্রর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, চিত্রা চৌধুরী, শফিকুল ইসলাম বাবু, অভিজিৎ চৌধুরী, রইচ উদ্দিন (সাবু), মোসলেম উদ্দিন, সুপবিত্র ঘোষ, সুব্রত ঘোষ প্রমূখ।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন