মুন্ডুমালায় নগর সমন্বয় কমিটির সভা
প্রকাশিত:
জুলাই ৩১, ২০২৪; সময়: ৮:০৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার নগর সমন্বয় কমিটির(টিএলসিসি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় পৌরসভা হলরুমে পৌরসভা আয়োজনে ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সাইদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন,সড়ক ও সওজ রাজশাহী উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দ পৌর নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলী মনিরুল ইসলাম, নাজমুল হাসান,নগর সমন্বয় কমিটির সদস্য মুন্ডুমালা,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বেনজির আহম্মেদ,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক,সহ পৌর এলাকার সমাজ সেবকগণ,এনজিও কর্মকর্তা,সরকারী প্রতিনিধি এবং পৌর এলাকার সুধিজন ও প্যানেল মেয়র,সকল কাউন্সিলর বৃন্দ সহ নগর সমন্বয় কমিটির ৫১ সদস্য উপস্থিত ছিলেন।




