এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ
প্রকাশিত:
আগস্ট ১৩, ২০২৪; সময়: ১০:২০ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক (ডিজি ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে।
মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে ডিএসসিএসসির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বিএমএ’র কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।




