শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশিত:
সেপ্টেম্বর ১২, ২০২৪; সময়: ৭:১০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল করিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারকৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারকৃষ্ণগোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক।
তিনি জানান, দুপুরে আবদুল করিম নিজ বাড়ির শয়ন ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত ঘটে ঘটনাস্থলেই মারা যান তিনি।




