বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের নওগাঁয় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নওগাঁ সাব রেজিস্ট্রারের অডিটরিয়ামে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন নওগাঁর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম বিভাগীয় প্রধান সমন্বয়ক প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন ঢাকা ।
এসময় বক্তারা ৫১৬ টি সাব রেজিস্ট্রী অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরী জাতীয় করণের দাবিতে আন্দোলন পরবর্তী করনীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন ।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন এর সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রশিদ মনিটরিং কমিটি (উত্তর)সহ রাজশাহী বিভাগের সকল জেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




