নিয়ামতপুরে গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫; সময়: ৬:১৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুরে স্কুলের উন্নয়নের নামে শিক্ষকের বিরুদ্ধে হাটের খাজনা আদায়ের অভিযোগ” শিরোনামে নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আমীন ও বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক বাবুল আক্তারকে নিয়ে কিছু জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে গুজিশহর উচ্চ বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেমগোসাই মেলা কমিটির সাধারণ সম্পাদক নূরুল আমীন ও বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক বাবুল আক্তার।

নূরুল আমীন তার লিখিত বক্তব্যে বলেন, প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী গুজিশহর প্রেমগোসাই মেলার সময় এখানে স্থানীয় হাটের খাজনা স্কুল কমিটির হাতে আসে। কিন্তু এবার হাটের ইজারদারের সাথে মনোমালিন্য হওয়ায় মেলা কমিটি এবং ইজারদারের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে ৭ টি হাটের খাজনা স্কুল কমিটির হাতে দেওয়ার কথা ছিল। কিন্তুু হঠাৎ করে গত শনিবারে গুজিশহর হাটের ইজারাদার প্রতিনিধিরা আমাকে নিয়ে একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করেছে।

আমাকে অহির ও তার বাহিনী দিয়ে বেধে তুলে নিয়ে যাওয়ারও হুমকি ধামকি দিচ্ছে। এমন অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। উক্ত সংবাদে আমাকে চাঁদাবাজ বলা হয়ে। যা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে সামাজিকভাবে মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে একটি মহল এই সংবাদ প্রচারে সহযোগিতা করেছে। সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।

বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের প্রভাষক বাবুল আক্তার বলেন, আমাকে নিয়ে বোরকুড়ি গ্রামের অহির উদ্দিন ও তার বাহিনী ইউএনও মহোদয়ের নিকট অভিযোগ ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। উক্ত সংবাদটি উদ্দেশ্যে প্রণোদিত এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন গুজিশহর প্রেমগোসাই মেলা কমিটির সভাপতি দিনেশ প্রমানিক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন