নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
এসময় অন্যান্যদের মধ্যে সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় সমাজ সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




