নওগাঁয় নারী সমাবেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫; সময়: ১:৪০ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতায় স্থানীয় পৌর এলাকার ন্যাশনাল মডেল স্কুলে নারী সমাবেশ বাস্তবায়ন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম।

সমাবেশে বক্তারা মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, নারী ও পুরুষের সমতা, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল, সর্বক্ষেত্র বৈষম্য দূরীকরণ, তারুণ্য নির্ভর সমাজ গঠনসহ বিভিন্ন ইতিবাচক ইস্যু তুলে ধরে আলোকপাত করেন।

নওগাঁ জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য অফিসার সাদিয়া আফরিন এবং বিশেষ অতিথি হিসেবে সু-শাসনের জন্য নাগরিক- সুজন এর সভাপতি মোফাজ্জল হোসেন, ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক শহিদ প্রামাণিক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে তিন শতাধিক নারী পুরুষ অংশ নেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন