শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহায়তা ও ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া ও জামতলা ব্রীজ সংলগ্ন এলাকায় দুই পরিবারকে এই অর্থ সহায়তা ও ঈদ উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হবে।
ঈদ উপহার পেয়ে আপ্লুত ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যরা বলেন, ঈদে টাকা ও উপহার পেয়ে খুব কিছুটা হলেও ভালো লাগছে। স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদ উদযাপন করতে পারব। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ স্থানীয় জনপ্রতিনিধি। এর আগে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা দর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।




