রাজশাহীর পাঁচটি নিউজ পোর্টাল সরেজমিনে পরিদর্শন করলো তথ্য অধিদফতর

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫; সময়: ৮:০৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পাঁচটি নিউজপোর্টাল সরেজমিনে পরিদর্শন করলো তথ্য অধিদফতর। (১৮ এপ্রিল) রাজশাহী জেলার সরকারি নিবন্ধনকৃত পাঁচটি অনলাইন নিউজপোর্টাল অফিস সরেজমিনে পরিদর্শন করেছে তথ্য অধিদফতরের একটি প্রতিনিধি দল।

দেশের বিভিন্ন জেলার অনুমোদিত নিউজপোর্টাল সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে রাজশাহীর নিউজপোর্টাল অফিসগুলো পরিদর্শন করা হয়। পরিদর্শন করা নিউজপোর্টালগুলো হচ্ছে- পদ্মা টাইমস ২৪ ডট কম, সোনালীসংবাদ ডট কম, ডেইলি সানশাইন ডট কম ডট বিডি, দৈনিক বার্তা ডট কম এবং ডেইলি সোনার দেশ ডট কম।

পরিদর্শন দল পোর্টালগুলোর নিবন্ধন নবায়ন, স্থায়ী অফিস, জনবল, সরঞ্জামাদি, ফলোয়ার সংখ্যা, ফ্যাক্ট চেকিং এর মতো বিষয়গুলো তদারক করেন।

তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানার নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা, ক্রয় কর্মকর্তা ও প্রধান তথ্য কর্মকর্তার ব্যক্তিগত সহকারী। এ সময় রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্ এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন পরিদর্শন দলকে সহযোগিতা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন