আরএমপির বিশেষ অভিযানে দুই আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৩

প্রকাশিত: মে ৩, ২০২৫; সময়: ৮:১৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৩ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৩ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ কর্মী মো: সেল্লাল (৪৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত শাকিদার ওরফে শাকবর শেখের ছেলে ও আওয়ামী লীগ সমর্থক মো: আরিফ হোসেন বাবুল (৪৯) মহানগরীর বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন