হ’ত্যাচেষ্টার মামলায় ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার

প্রকাশিত: মে ১৮, ২০২৫; সময়: ৭:৪৫ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। দেশের বাইরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে এবং এই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। সেই কারণেই ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে ভাটারা থানায় হস্তান্তর করেছে।

এই তথ্য ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

নুসরাত ফারিয়া সর্বশেষ “জ্বিন ৩” সিনেমায় অভিনয় করেছেন, যা গত ঈদে মুক্তি পেয়েছিল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন