গায়ক নোবেল গ্রেপ্তার

প্রকাশিত: মে ২০, ২০২৫; সময়: ১২:৩৭ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। এতে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধর্ষণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

ওই মামলার প্রেক্ষিতেই সোমবার দিবাগত রাত আড়াইটায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবলকে গ্রেপ্তার করা হয়।

এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে ২০২৩ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রসঙ্গত, ভারতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠান ‘সা রে গা মে’ দিয়ে পরিচিত পান বাংলাদেশি এই গায়ক। ক্যারিয়ার কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে।

এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হয়ে নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনও দর্শকদের হতাশ করবেন। সব অতীত পেছনে ফেলে এখন নিয়মিত গান উপহার দেবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন