ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি, বেড়েছে তেল-চিনি-ডালের দাম

প্রকাশিত: মে ২১, ২০২৫; সময়: ৭:৫৪ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২২ মে (বৃহস্পতিবার) থেকে এই কার্যক্রম শুরু হবে এবং চলবে ৩ জুন পর্যন্ত, শুক্রবার ও ছুটির দিনসহ।

এবার পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে। টিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী:

তেল: ১০০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা (প্রতি লিটার)

চিনি: ৭০ টাকা থেকে বেড়ে ৮৫ টাকা (প্রতি কেজি)

মসুর ডাল: ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা (প্রতি কেজি)

টিসিবি জানিয়েছে, বাজার মূল্যের তুলনায় এখনও এসব পণ্যের দাম অনেক কম। ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের সদস্যরা এই পণ্য কিনতে পারবেন ভর্তুকি মূল্যে। তবে এবার সাধারণ ভোক্তারাও ঈদের জন্য নির্ধারিত ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন।

দেশব্যাপী ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, বিভাগীয় শহরে ১০টি করে এবং বাকি ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক মোতায়েন থাকবে।

প্রতি ভোক্তা সর্বোচ্চ:

২ লিটার তেল

১ কেজি চিনি

২ কেজি মসুর ডাল
কিনতে পারবেন।

এক কর্মকর্তা জানান, সরকার টিসিবির পণ্য বিক্রিতে বড় অঙ্কের ভর্তুকি দিলেও সাম্প্রতিক বাজার পরিস্থিতি ও খরচ বিবেচনায় কিছুটা মূল্য বৃদ্ধি করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন