শিবগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার-অর্থ বিতরণ

প্রকাশিত: মে ২৭, ২০২৫; সময়: ৬:১৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন, শুকনো খাবার ও অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ প্রমূখ।

পরে সুবিধাবঞ্চিত ৩০ জনকে এক বান্ডিল করে ঢেউটিন সাথে নগদ তিন হাজার টাকা ও ৫৩ জনকে শুকনো খাবার সাথে নগদ অর্থ দেয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন