করোনায় ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৩, শনাক্ত ১৯ জন

প্রকাশিত: জুন ২৩, ২০২৫; সময়: ৭:৩৯ pm | 
খবর > জাতীয়

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন।

রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।

এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু ঘটে। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুর রেকর্ড হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন