প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আ’ত্ম’হ’ত্যা

প্রকাশিত: জুন ২৭, ২০২৫; সময়: ৬:৪৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্রী ইশরাত জাহান হাসি গলায় ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন। শুক্রবার (২৭ জুন) সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লা’শ উদ্ধার করা হয়। এ সময় তার প্রেমিক নাহিদ মেসের নিচে উপস্থিত ছিলেন এবং পুলিশ তাকে আটক করেছে।

নিহতের বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায়। রাজশাহী মেডিকেল কলেজের মিডিয়া মুখপাত্র শংক কে বিশ্বাস মৃ’ত্যুর খবর নিশ্চিত করে জানান, হাসিকে মৃ’ত অবস্থায় মেডিকেলে আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসির দীর্ঘদিন ধরে একটি ছেলে বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্যের কারণে সে আত্ম’হ’ত্যার পথ বেছে নিতে পারে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বিষয়টি সম্পর্কে অবগত হয়েছিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশনা দিয়েছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, “প্রেমিকের সঙ্গে সম্পর্কবিচ্ছেদের কারণে এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। নিহতের পরিবার থানায় এসেছে। ছেলেটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে স্বীকার করেছে মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।”

তিনি আরও জানান, “রাতে প্রেমিক ভিডিও কলে মেসে থাকা মেয়ের সঙ্গে কথা বলছিলো, সেই সময় মেয়েটি আ’ত্মহ’ত্যা করেছে।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন