‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে মতবিরোধে পিছু হটল সরকার

৫ আগস্ট ও ১৬ জুলাই পালনের সিদ্ধান্ত বহাল থাকবে বলে বৈঠকে জানানো হয়।

প্রকাশিত: জুন ২৯, ২০২৫; সময়: ২:৩৫ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত বহাল রেখেছে উপদেষ্টা পরিষদ।

রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক পরিপত্রে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এ দুটি দিবস যথাযথভাবে পালনের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল।

পরবর্তীতে এ বিষয়ে মতবিরোধ দেখা দিলে সরকার ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে ৫ আগস্ট ও ১৬ জুলাই পালনের সিদ্ধান্ত বহাল থাকবে বলে বৈঠকে জানানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন