রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত: জুন ৩০, ২০২৫; সময়: ৭:৫৭ pm | 
খবর > অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৮০৬ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে। সোমবার (৩০ জুন) নগর ভবনের সিটি হল সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় এই বাজেট অনুমোদন পায়।

বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। তিনি জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেট ছিল ৮৩৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ টাকায়।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব রুমানা আফরোজ, বাজেট কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভায় রাসিকের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন