দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ’ত্যু ১, হাসপাতালে ভর্তি ৩৫৮

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫; সময়: ৮:৫৫ pm | 
খবর > শীর্ষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তথ্য অনুযায়ী, বরিশালে ১৫০ জন, ঢাকা মহানগরে ৭৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী। এ পর্যন্ত ১১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন