জয়পুরহাটে পুকুরে ডু’বে দুই শিশুর মর্মান্তিক মৃ’ত্যু
প্রকাশিত:
জুলাই ৬, ২০২৫; সময়: ১০:৪২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সগুনাচড়া দক্ষিণ দিওরের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) এবং একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হুমাইরা আক্তার (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার জন্য বাড়ি থেকে বের হয় শিশু দুটি। খেলতে খেলতে গ্রামের একটি পুকুরপাড়ে গেলে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”




