পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্ড সদস্যের মৃ’ত্যু

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫; সময়: ৯:০৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে এমদাদুল হক এমানী(৪৫) নামে এক ওয়ার্ড সদস্যের মৃত্যু হয়েছে। সে উপজেলার মশিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য এবং সরিয়ালা গ্রামের মৃত কিনা সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, এমানী মঙ্গলবার সকাল ৯টায় জামিলকুড়ি নামক স্থানে তার নিজ মালিকানাধীন এসটিডাব্লিউ পাম্পের মেইন সুইচ বন্ধ না করে বিদ্যুৎ সংযোগে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন