পাবনায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫; সময়: ৫:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, পৌরসভার লাইব্রেরি বাজারের আটুয়া সাবেক সংসদ সদস্য ওয়াজউদ্দিন খানের গলিতে কলাবাগান কলোনির পাশে একটি পরিত্যাক্ত ডোবায় লাশটি ভাসছিল। একজন মহিলা ময়লা ফেলতে গিয়ে লাশটি দেখে চিৎকার করতে থাকেন। পরে এলাকাবাসী এসে পুলিশ কে খবর দেয়। পাবনা সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এলাকাবাসী বলেন লাশটি ফুলে গিয়েছে। চেনার উপায় নাই।

পাবনা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, সকালে ফোন পেয়ে আমরা লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে। লাশ অনেকটা ফুলে গিয়েছে তাই তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। লাশের অবস্থা খারাপ হওয়ায় ফিঙ্গার প্রিন্ট নেওয়াও সম্ভব হয়নি। লাশ থানায় এনে সুরোৎহাল করা হয়েছে মেডিকেল রিপোর্ট পেলে হয়তো কারন জানা যাবে ইতিমধ্যে পিবিআই কে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন