শিবগঞ্জে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা-দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশরী সোহান ও সাদ্দাম হোসেন প্রমূখ।
এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়। পরে শহিদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।




