শিবগঞ্জে ভূমিদস্যু কাঁচুকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫; সময়: ৭:৫৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক কাউন্সিলরের জমি জবরদখল করতে গিয়ে মনসুর রহমান ওরফে কাঁচু ও তার মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার চতুরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আটককরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার মৃত আবদুল খালেকের ছেলে মনসুর রহমান কাঁচু (৫২) ও তার মেয়ে সাবানা খাতুন (২৯)। স্থানীয়রা জানায়, ভূমিদস্যু মনসুর রহমান কাঁচু বিগত ১৭ বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় এলাকায় দাপট খাটিয়ে অন্যের জমিজবর দখল করে আসছিল। এমনকি স্থানীয়দের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, দুপুরে শিবগঞ্জ পৌরসভার চতুরপুর এলাকায় সাবেক কাউন্সিলর কাজিউজ্জামান বাবুর জমি জবরদখল করতে যান মনসুর রহমান কাঁচু ও তার মেয়ে। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন