নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫; সময়: ১:৫০ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে কয়েক দিন ধরেই টালিউডে জোর গুঞ্জন। বিশেষ করে সদ্য মুক্তিপ্রাপ্ত ডিয়ার মা সিনেমার প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখে সেই জল্পনা আরও বেড়ে যায়।

সম্প্রতি পুরীর সৈকতে নতুন সিনেমার শুটিংয়ে যান সৃজিত। শুটিংয়ের ফাঁকে সেখানেই সমুদ্রকে পেছনে রেখে সেলফি তুলেছিলেন সৃজিত ও সুস্মিতা। অভিনেত্রী সেই ছবি শেয়ার করার পরই দুজনের ‘একান্ত সময় কাটানো’ নিয়েও গুজব ছড়ায়।

প্রেমের কথা কী সত্যি? প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন,

“আমরা খুব ভালো বন্ধু। অল্প সময়েই আমরা খুব ক্লোজ হয়ে গেছি। কে কী বলছে তা নিয়ে আমার কিছু বলার নেই।”

এদিকে পুরো বিষয়টি নিয়ে অবাক সৃজিত। তিনি বলেন,

“২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফি ঘিরে এভাবে শোরগোল হচ্ছে, এটা ভাবলেও হাসি পাচ্ছে। আমরা ঠিকই পিরিয়ড ড্রামা বানাচ্ছি, কিন্তু নিজেরা তো বর্তমানেই আছি। রিলাক্স! একটা ছবি নিয়ে এত হইচই করবেন না।”

গুঞ্জন থামবে কিনা জানা নেই, তবে আপাতত সৃজিত-সুস্মিতা দুজনেই সম্পর্কটিকে শুধুই বন্ধুত্ব বলেই ব্যাখ্যা করছেন।

তথ্যসূত্র- সংবাদ প্রতিদিন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন