আবার চালু হলো অনলাইন গণমাধ্যম ‘পদ্মাটাইমস’

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫; সময়: ২:০৮ pm | 
খবর > বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’-এর কার্যক্রম আবার চালু হয়েছে। শুক্রবার সকাল থেকে পোর্টালটি সচল হয়।

গত ২১ জুলাই একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে চাপ সৃষ্টি হলে মালিকপক্ষ সাময়িকভাবে এর কার্যক্রম বন্ধ করে দেয়।

শুক্রবার সকালে পোর্টালটির ফেসবুক পেজে সম্পাদক বদরুল হাসানের স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়- “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী এবং প্রশাসনের পরামর্শ ও সহযোগিতার আশ্বাসের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক বিরতিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত এবং সবার ভালোবাসা কামনা করছি।”

২০১৭ সালের ১ জানুয়ারি ‘পদ্মাটাইমস’ যাত্রা শুরু করে। ২০২২ সালের ২১ জুলাই এটি সরকার থেকে নিবন্ধন পায়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে পদ্মাটাইমস কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন