বাঘায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপি নেতা উজ্জলের সহায়তা

নিজস্ব প্রতিবেদক, বাঘা: বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জেলা যুবদলের সাবেক নেতা আনোয়ার হোসেন উজ্জল। তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মাঠে গিয়ে বন্যার্ত মানুষদের খোঁজখবর নেন।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশী উজ্জল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা ভেবেছেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। উজ্জল বলেন, “যতটা সহায়তা দেওয়া সম্ভব, আমরা তা করেছি; এটি শেষ নয়। বিএনপি সবসময় মানুষের পাশে থাকবে।”
বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক (অব:) জাহাঙ্গীর হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনগণের আশা পূরণ হবে।”
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া, আতাড়পাড়া, কালিদাসখালী, দিয়াড়কাদিরপুর, লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের কড়ারি নওশারা, আশরাফপুর ও খানপুর নীচ পাড়া এলাকার মোট ৮৫০টি পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
স্থানীয়রা সহায়তার জন্য উজ্জল ও তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আতাড়পাড়া গ্রামের আনজুরা বেওয়া বলেন, “বন্যায় আমরা পানিবন্দি ছিলাম। এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য তাদের সহায়তা আমাদের জন্য অনেক উপকার হয়েছে।”
উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জীবন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আল মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন, থানা বিএনপির সাবেক সদস্য সচিব আশা-ফু-উদ-দৌলা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, ইউনিয়ন ও মনিগ্রাম বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য দলীয় নেতারা।




