শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে রাসিক ২৬নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ -এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর ২৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় নগরীর ভদ্রা মোড় রেলগেইট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মুজিবুল হক মিলন, হাফিজ বাবু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, ১৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আকতার হোসেন এবং ২৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬নং ওয়ার্ড যুবদল পশ্চিমের আহ্বায়ক শিমুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য নীরব খান তারেক, যুবদল নেতা লিয়ন, খোরশেদ, ২৬নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন, যুগ্ম আহ্বায়ক নীরব, লিটন হোসেন, সোহেলসহ মহানগর ও চন্দ্রিমা থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




