বাগমারায় বিএনপি মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাসী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জহুরুল আলম বাবু স্থানীয় সংবাদ কর্মীদের সহযোগীতা চাইলেন।
সোমবার বিকেলে বাগমারা প্রেস ক্লাবে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এই সময় তিনি নির্বাচিত হলে বাগমারায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময়ে উপজেলা যুবদল ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন সাবেক উপজেলা যুবদল সভাপতি শহিদুজ্জামান মুকুল, বিএনপি নেতা আমজাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলাল উদ্দীন শাহ, আউচপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ১১ নং গনিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোহনপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক দল নেতা আব্দুল আলিম, মৎস্যজীবি দল নেতা শাহীন আলম ও যুবদল নেতা শাহা আলম প্রমুখ।




