রাজশাহী মেডিকেলে নতুন পরিচালক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫; সময়: ৩:২৮ pm | 
খবর > শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম। হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদকেও বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম। আর হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া দুজন কর্মকর্তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন