নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫; সময়: ১২:২২ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক: নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখার অফিসের সামনে অগ্নিকাণ্ডের চেষ্টা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার পর উপজেলার গহেলাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক কচুয়া বাজার শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেন জানান, ভোরের দিকে অফিসের সামনের গেটে ধোঁয়া দেখতে পান। জানা যায়, অফিসের সামনে ৪-৫টি বস্তায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত তা নিভিয়ে কোনও ক্ষতি রোধ করা হয়। তিনি বলেন, “অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। এরপর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরামর্শে থানায় দরখাস্ত দেওয়ার প্রক্রিয়া চলছে।”

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, সরেজমিনে গিয়ে দেখা গেছে রাস্তায় ধোঁয়া উড়ছিল, কিন্তু ব্যাংকে আগুনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, “ঘটনাই তো ঘটেনি, অভিযোগ কিসের?”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন