চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬; সময়: ৫:৪০ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটির মূল লক্ষ্য হচ্ছে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। তিনি জানান, ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশের জন্য অবদান রেখে নতুন অবস্থান তৈরি করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ভবিষ্যতেও আপসহীনভাবে কাজ করবে। বক্তব্যের শুরুতে তিনি স্থানীয় উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, দুর্নীতির কারণেই বিমান খাতে লোকসান হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে এ ধরনের অনিয়ম বন্ধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন। পরে জনসভা মঞ্চে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন