জয়পুরহাটে সাংবাদিকত ও পর্যবেক্ষকের সাথে মতবিনিময় সভা
প্রকাশিত:
ফেব্রুয়ারি ৮, ২০২৬; সময়: ৬:৪২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভবন ২০২৬ উপলক্ষ্যে সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা নির্বাচন অফিসের হল রুমে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচন অফিস রাজশাহীর আঞ্চলিক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান প্রমুখ।
সভায় নির্বাচনে ভোট গ্রহণ ও ভোট গণনার সময় সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ বিধির উপর বিস্তারিত আলোচনা ও পরামর্শ দেয়া হয়।




