তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
ফেব্রুয়ারি ১৪, ২০২৬; সময়: ৩:০৯ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।
শেরিং তোবগে বলেন, নির্বাচনে বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তিনি ভুটান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এই বিজয় বাংলাদেশের শান্তি ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী।




