নতুন মন্ত্রিসভার শপথ পাড়াবেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
ফেব্রুয়ারি ১৪, ২০২৬; সময়: ৩:২৭ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শেখ আব্দুর রশিদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ গ্রহণ করাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থার জন্য প্রস্তুত।




