দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তার বদলি

পদ্মাটাইমস ডেস্ক: পুলিশের দুই উপ-মহাপরিদর্শক (ডিআইজি)সহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং একই দপ্তরের ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে রাজশাহীর সারদায় বদলি করা হয়েছে।
এছাড়া, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং মো. মনিরুজ্জামানকে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং সদর দপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।




