কেশরহাটে রাইডার্স শোরুমে কেক কেটে উদযাপন

প্রকাশিত: জুন ৪, ২০২৬; সময়: ৫:০১ pm | 
খবর > অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটেও “বিশ্বাসের গতিতে নেতৃত্বের শীর্ষে” অবস্থান অর্জনের আনন্দ উদযাপন করেছে ইয়ামাহা। এ উপলক্ষে বুধবার (৩ জুন) সন্ধ্যায় কেশরহাটের হক রাইডার্স শোরুমে কেক কেটে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইয়ামাহা মোটরসাইকেলের ক্রেতা, শুভাকাঙ্ক্ষী, মোটরসাইকেলপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করেন এসিআই মটরস লিমিটেডের অনুমোদিত ইয়ামাহা ডিলার হক রাইডার্সের স্বত্বাধিকারী সুমন হক।

এ সময় বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, উন্নতমানের সেবা এবং নির্ভরযোগ্যতার কারণে ইয়ামাহা দেশের মোটরসাইকেল বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে নেতৃত্বের অবস্থানে রয়েছে। বিশেষ করে কেশরহাটের হক রাইডার্সের দক্ষ ও অভিজ্ঞ সার্ভিস টিম আন্তরিকতার সঙ্গে গ্রাহকদের বাইকসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। ফলে প্রতিষ্ঠানটি স্থানীয় গ্রাহকদের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হক রাইডার্স নিরলসভাবে কাজ করে যাবে এবং ইয়ামাহার মানসম্মত সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর থাকবে।

পরে উপস্থিত অতিথি ও ক্রেতাদের নিয়ে কেক কাটা হয় এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এ সময় অতিথিদের আপ্যায়নের জন্য মৌসুমি ফল পরিবেশন করা হয়। লিচু, আম, জাম, পেয়ারা, ডাগন, আনারস ও লটকনসহ বিভিন্ন দেশীয় ফলের আয়োজন অনুষ্ঠানে উৎসবের আমেজ সৃষ্টি করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইয়ামাহার সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং হক রাইডার্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন