বড়াইগ্রামে কৃষি সংশ্লিষ্ট অংশীজনদের সম্মেলন

প্রকাশিত: জুন ১৮, ২০২৬; সময়: ৫:৫১ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষি সংশ্লিষ্ট অংশীজনদের সম্মেলন (পার্টনার কংগ্রেস) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল আজিজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনেয়ারা মীরার সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ, নাটোরের অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, ইউপি চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা সোলায়মান আলী, রফিকুল ইসলাম বাবলু, আব্দুস সালাম মোল্লা ও মিল্টন আলী।

এছাড়া সহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, হযরত আলী ও রসুল আশরাফীসহ বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগী কৃষক ইশরাত জাহান বক্তব্য দেন।

সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন