রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান ও সামগ্রী বিতরণ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬; সময়: ৬:৪৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল, জিআর কর্মসূচি এবং বিভিন্ন সরকারি বিভাগের উদ্যোগে নগদ অর্থ, অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জনের মধ্যে অনুদানের চেক এবং জিআর কর্মসূচির আওতায় ২২ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবাদানকারীদের চিকিৎসা সামগ্রী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আইপিএস, উপজেলা শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স ও খেলাধুলার সামগ্রী এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দুই দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হোসেন বেলাল এবং ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন