৪ বছরে হজের বিমান ভাড়া কমছে ৫৫ হাজার টাকা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬; সময়: ৬:২৮ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হজযাত্রীদের বিমান ভাড়া আরও ১২ হাজার ৫২৪ টাকা কমানোর প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রস্তাব অনুযায়ী, আগামী বছরের ভাড়া হবে ১ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা। ফলে ২০২৩ সালের তুলনায় চার বছরে বিমান ভাড়া কমবে মোট ৫৫ হাজার টাকা।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এ প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। পরে এটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে যাবে, যারা হজ প্যাকেজ ঘোষণা করবে।

২০২৩ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা, যা ছিল সর্বোচ্চ। এরপর ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ধাপে ধাপে ভাড়া কমানো হয়। এবারও ভাড়া কমানোর উদ্যোগ নেওয়ায় হজ প্যাকেজের মোট ব্যয় আরও কমতে পারে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, ডলারের বিনিময় হার, কর, ফ্লাইট পরিচালনার ব্যয় এবং সরকারের নির্দেশনা বিবেচনায় রেখেই এ প্রস্তাব করা হয়েছে। এছাড়া ২০২৭ সালেও বাংলাদেশি হজযাত্রীদের অন্তত অর্ধেক পরিবহনের দায়িত্ব বিমানকে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন