মান্দায় ডাসকোর আলোচনা সভা

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩; সময়: ৪:৪১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সামাজিক সুরক্ষা সেবা সমূহের বরাদ্দ ও বন্টন ব্যবস্থা বিষয়ে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে কালিকাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আাশরাফুল ইসলাম বাবু।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ডাসকোর রিভাইভ প্রকল্পের উপজেলা কর্মকর্তা অরিক চক্রবর্তী, সিডিও অঞ্জনা মণ্ডল, শিল্পী চক্রবতী, ইউনিয়ন পরিষদের সদস্য নাজিমুদ্দিন, সাইদুর রহমান, মুনসুর রহমান, জয়নব বিবি প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন