পত্নীতলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩; সময়: ৭:৪২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে নওগাঁর পত্নীতলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শহীদুজ্জামান সরকার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী , সহ সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ ফকির ও আবুল কালাম আজাদ, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মসজিদের ইমাম, মুয়াজিম সহ বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়াম্যানগন, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

উপজেলা পর্যায়ে এরকম একটি সুন্দর ও বড় মসজিদ উদ্বোধনে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন