কচুয়ায় ৩ দিনব্যাপী ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের মৌলিক প্রশিক্ষণ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩; সময়: ৩:০২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রবিবার পর্যন্ত এ মৌলিক প্রশিক্ষন চলবে।

এসময় উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও সচিবগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, সহকারী গ্রন্থাগারিক আবু এখতিয়ার হাসেমী, উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন, সমবায় অফিসার দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন