বগুড়া শিবগঞ্জে যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলা যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরামের আয়োজনে শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠুর সার্বিক ব্যবস্থাপনায় পাঠক নন্দিত বহুল প্রচলিত দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে কেক কর্তন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, চেয়ারম্যান এসকেন্দার আলী, পিআইও জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন শিবলী, ফ্রেন্ডস ফোরাম সভপতি আরিফ আঞ্জুম, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, সোহেল রানা মিন্টু, রবিউল ইসলাম রবি।




