সুজানগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা
প্রকাশিত:
ডিসেম্বর ২৫, ২০২৩; সময়: ৪:২৩ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম রবিবার সন্ধ্যায় উপজেলার সাগরকান্দি ইউনিয়নের চর খলিলপুর পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম সরকারি আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ অর্থদন্ড করেন।




