মহাদেবপুরে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : “প্রযুক্তির খারাপ দিক ছাড়, বই পড়ার অভ্যাস গড়” এই শ্লোগানকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগার ও সাংবাদিক লিয়াকত আলী বাবলুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ ও উদ্যোক্তা সাংবাদিক লিয়াকত আলী বাবলু। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার জনাব মো: আক্তারুজ্জামান, শিক্ষক মো: এনামুল হক, শিক্ষার্থী ফজলে রাব্বী প্রমুখ।




