মাদক বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রথম পুরস্কার অর্জন

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট : মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রমে দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখায় এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানব বন্ধন ও র্যালিতে সফল কর্মসূচীর জন্য পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড কে প্রথম স্থানে ভূষিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর হাতে এ পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসির সভাপতিত্বে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি কাছ থেকে প্রথম স্থানের ক্রেস্ট গ্রহণ করেন
পপুলার লাইফ ইনস্যুরেন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
পপুলার লাইফ ইনস্যুরেন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রমে দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখায় আজকের এ পুরস্কার আমাদেরকে অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে আমরা আরো মাদক বিরোধী কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখবো। আমরা এক যুগের বেশি সময় ধরে এ পুরস্কার পেয়ে আসছি।




